জয়াশিস ঘোষ
বিরহ
শ্মশান থেকে বিরহ কুড়াইআগুন জ্বালি
যাবতীয় বিরহ পুড়ে যায় —
ধোঁয়া ওঠে —
বিরহ দেহের মত
যতক্ষণ বাঁচে,
তোমাকে মনে পড়ে...
ছেড়ে যদি যেতেই হয়
ছেড়ে যদি যেতেই হয়, ভুল বোঝাটুকু রেখো না
একবার কপালে হাত রেখো, বরং —
যেই গাছের নীচে পুঁতে রেখেছি আমাদের তৃপ্তির দুপুর,
দুজনে চলো একবার সেখানে দাঁড়াই
মাটির বুকে কান পেতে শুনি বৃষ্টির শব্দ —
বলা যায় না, কাল তো বধিরও হয়ে যেতে পারি...

Comments