পরানসখা ব্রজবাসী

 











জলে ভেসে যায় হরিদাস ঠাকুর




তবে, যে দেহ দেহশূন্য আলোর শরীর—
তার তো অবগাহন নাই ;
হাওয়াযানে সখাসনে ভ্রমণ শূন্যদেশ ...

তবে, আমাকে গ্রহণ কর নীলসত্তার
গহীন পরদেশ—
এ দেহ সাদা হল এ দেহ ভঙ্গুর হল ;

তোমাতে মিলাতে মন—
এ দেহ দিয়েছে আদেশ ৷




তবে জনমপর যবনিকার দিকে আমাদের পথ ...

পথের ওপারে ওই আলোরঙের পথ — ওপথে
ময়ূরডানা-রঙের ছায়া পড়েছে কার ?

তারাদেশের নদী সাতজন — সে দেহ দেহশূন্য
আলোর শরীর
সেও স্বর্গত, বায়ুবাহিত অথবা স্থির ;
মর্ত্যদেশে ত্রিবেণী ধারায় নামে -- নদীদেহ
জলগত হয় ;

জান তো, এদেশে সরস্বতী মৃত নদী—
সেও আমাদেরই মতো
দেহশূন্য শূন্যপথে সে তার দেশে ফিরে যায় ...

Comments

আরও পড়ুন

মনোজ চৌধুরী

নবীন সরকার

শ্রী র জ ত

ভবানী বিশ্বাস

ঋতুপর্ণা খাটুয়া

শাশ্বত বন্দ্যোপাধ্যায়

মেহবুব গায়েন

অনিন্দ্য সরকার

কবিতা—জয়াশিস ঘোষ