এক গুচ্ছ কবিতা সৈয়দ মহঃ সাবির আলি







 ০১|| অপদেবতা

একদিন স্বপ্নে হটাৎ আপনজন

বিধুর রূপেতে ডুবেছে আমার মন।

নির্বোধ, জানিনা! হবেনা সকাল আর।

অপদেবতা তবুও সে দেবতা আমার।


দৃঢ় বিশ্বাস চেতনার অবচেতন,

ক্ষীণ ক্ষীণ শেষ হব, সাধক আমার মন।

আমি জানি তুমি মায়াবিনী।

অপদেবতা তুমি, আমি তোমাতেই ঋণী।



০২|| অনাসৃষ্টি

কেন করলে জাতের বেড়া?

জানো, ক্ষতের দাগ রয়েছে আজও

সৃষ্টি আর ছিলনা কিছু ? 

কেন ভাঙলে বিশ্ব ঘর?

পারবে জুড়তে বিশ্ব ফাটল?

কেন ছিলে স্বার্থপর?



০৩|| চন্ডাল

অনন্ত এ পৃথিবীর বুকে।

বৃথা তোর করা নাড়া।

গুটকার পিক মাখা গায়ে

কুষ্ঠার মাংস খাই যারা!


ভিড়েছি তাদের দলে।

ডাস্টবিনে ভ্রূণ মাখা নাকে।

আমাদের জাত গেছে চুকে

রাষ্ট্রের ধর্ষণ দেখে।





Comments

Anonymous said…
খুব সুন্দর কবিতাগুচ্ছ। সম্পাদক এবং কবিকে অনেক শুভেচ্ছা
Anonymous said…
অসংখ্য ধন্যবাদ সাহিত্য টিমকে❤️
Anonymous said…
খুব ভালো লিখেছিস, এগিয়ে চল
Anonymous said…
Khub sundor hoeche kobita gulo lekhok saheb...

আরও পড়ুন

বাসন্তী প্রেম/পিনাকী বসু

ভাদ্র—কবিতা সিরিজ

সব্যসাচী মজুমদার

একটি কবিতা সিরিজ

কবিতা সিরিজ —

প্রচ্ছদ আখ্যান

শীলা বিশ্বাস

বীথিকা ধরে হেঁটেছে দীন

সৌমিত ভট্টাচার্য্য