বাবলু সরকার

বোকা লোক ও হেমলক
 বাবলু সরকার 

(১)

আমাকে বিষ দিবি

তোর দেহ নিঃসৃত 

হেমলক বিষ 

আমি পান করে

অমরত্ব নেব।          

                             

(২)

বোকা লোক 

তাই নেহার মতো যুবতী মেয়েকে 

ভালোবেসে ফেলেছি আমি


ওর কৌশল ওর রঙঢঙ 

যখন সামনে আসে তখন বুঝে ফেলি

আসল সত্যটা কী


বোকা লোক তাই কবিতা লিখি আমি

কবিতা লিখি নেহা কে নিয়েও

লোভ আর উন্মত্ত সময়ে 


(৩)

প্রেম বলে কয়ে আসে না

গাছের মতো নিভৃতে বাড়ে


যেমন নেহা

টুকরো টুকরো হয়ে মিশে আছে

গাছের রক্তের ভেতরে 


(৪)

আজ সারাদিন বৃষ্টি 

বৃষ্টির ভেতর একা একা 

হাঁটছে শিল্পীর ছবি

তার প্রকৃতির মূর্তি 

হারিয়ে গেছে বিষের শব বহনে 

দূরে একটা আকাশ 

মুখ ঘুরিয়েছে ভেজা ছবিটির দিকে

আকাশের আদিম পুরুষ 

প্রেমের ব্যর্থতা আজ 

শোধ নিচ্ছে বৃষ্টির হাত ধরেই


(৫)

কেউ কী আমাকে একবার পুড়িয়ে দেবে

যার হাতে আগুন আছে চিতার


আকাশের নিচে কাঠ সাজানো 

প্রত্যাশায় শুয়ে আছি

অন্তত একটু আগুন 

একবারের মতোন


আমার পাঁশুটে হৃদয় আর কামার্ত মন

ভাইরাসের কূট দংশনে মহামারীর আগেই 

বাতাসে মিলিয়ে যায় "ঘুম রক্ত অশ্রুপাত "


(৬)

বাতাস বইছে

নুয়ে পড়ছে গাছ

শতাব্দী প্রাচীন পাতা

সবুজ ধোঁয়ায়

আজো হাতড়ায় আত্মা

বৃষ্টির টাপুরটুপুর ফোঁটা 

পড়ে বাতাস ও গাছের 

আত্মার 'পরে

হেমলক ভোর তবু 

সবুজ হতে পারে না

বৃষ্টির পরেও
















Comments

আরও পড়ুন

কবিতা সিরিজ —

সুবর্ণকান্তি উত্থাসনী

কবিতা সিরিজ

বাসন্তী প্রেম/পিনাকী বসু

একটি কবিতা সিরিজ

বেবী সাউ

সব্যসাচী মজুমদার

জ্যোতির্ময় মুখোপাধ্যায়

তৃতীয়—মাস-সংক্রান্ত