রূ প ক


 

 
আলোকলতা ছুঁয়ে

সাগর পেরিয়ে আলো
ঘর থেকে ঘরে ছড়িয়েছে অচিরেই
গাছের যন্ত্রণা। শোনো, এ - নীরবতাটুকু
চেয়েছে মনিবী বেদনা। শুনেছ কি? 

শ্রাবণ এসেছে। ভিজেছ পথ। 
যদিও সেসব ভাবতে গেলে 
বারান্দা বসে থাকে শূন্য এসরাজ।
শ্বাসহীন আলো।

দ্যাখো, স্নানাগার থেকে আলেয়া বেরিয়ে
এসে তোমার দুটি চোখে নিকিয়ে দ্যায় মায়ের হাত। আল্পনা।


গায়েত্রী,তোমাকে

আজকাল দেখা হলে
শুরু থেকে শেষে সারি বাঁধে শামুকের লাশ
কেউ কথা বলে কেউ চুপ। শুধু 
রক্তনিকানো আসন 
যার হাত দুটি অস্ত্রহীন,যেন
কেউ ফিরে আসে। বদ্ধ কার্স্ট, পৃথিবী আমার 
রূপক তালুর ক্ষেতে অঙ্ক থেকে অঙ্কে ছড়ানো গায়েত্রী 

শুধু ধারণার বাসা
ভ্রম, চৌম্বককুয়াশা

Comments

আরও পড়ুন

একটি কবিতা সিরিজ

বেবী সাউ

জ্যোতির্ময় মুখোপাধ্যায়

প্রিয়াঙ্কা চৌধুরী

অয়ন হালদার

মোহাম্মদ নাসির

কবিতা

বাসন্তী প্রেম/পিনাকী বসু