অর্ঘ্য নাথ

 











দুর্বোধ্য

আমি তোমার মতো দুর্বোধ্য হতে পারিনি
তুমি যেভাবে কঠিন মন্ত্র উচ্চারণ করো
অভিধান খুলে বাতিল শব্দের কামিনী
গালভরা দ্বিতল অরণ্যের বুলি ভরো

আমি অতটাও বুনো হয়ে উঠতে শিখিনি

সহজ পদক্ষেপে কোনো প্রিয় পাহাড়ে উঠেছি
শীতল শরীর সফলতায় শমনস্নিগ্ধ রাত
মৃদু প্রপাতের ভিতর একলা স্নানে গেয়েছি
অকস্মাৎ কুয়াশা অথবা মোটা চালের ভাত

সমস্ত চপলতা ও অহংকার ছুঁড়েছি খাদের কালোয়
বাতিল অক্ষর ও উপগ্রহ-আলিঙ্গন আলোয় আলোয়

আমি প্রাণপণ চেষ্টা করেছি হে অগ্রজ
তবু তোমার মতো অনৃত হয়ে উঠতে পারিনি।



আরো একটি রাত

একটি দীর্ঘ চুম্বনের পরে আলো ফিরে আসে।
তোমার চিলেকোঠার জানলা ছেড়ে
ভাঙা চাঁদ উড়ে যায়
জীর্ণ হয়ে আসা কিছু রাতের দলিল
আমায় আজও পুতুলনাচ ...
যা কিছু স্বাদ পেলাম
তার নাম বুঝি হাওয়াফল?
কিছুই যে ছোঁয়া হলনা
তোমার অসভ্য মালার শরীর , মুক্তি-
রাত গভীর হলেই
আমার মনের কর্কটে বাস করে
আরো একটি রাত!

Comments

আরও পড়ুন

কবিতা সিরিজ —

সুবর্ণকান্তি উত্থাসনী

কবিতা সিরিজ

বেবী সাউ

সব্যসাচী মজুমদার

জ্যোতির্ময় মুখোপাধ্যায়

বাবলু সরকার

তৃতীয়—মাস-সংক্রান্ত

“মহানগর” - ধীমান ব্রহ্মচারী | পর্ব ৪