শাশ্বত বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ স্বপনের ঘোরে


(১)

অনতিদূরের বাড়ি
বারান্দায় মৃদু মৃদু আলো
কয়েকখানা অন্তর্বাস 
বাতাসের ছোঁয়া লেগে কাঁপে
এই দৃশ্য দ্যাখায় আমাকে 
স্বপনে দেখায় বারবার 
কে যেন দেখায়, কি বা আছে তার মনে
নিখুঁত স্তনের মতো মেঘ 
জমে থাকে আকাশের কোণে


(২)

নিখাদ নীলিমা ছিল পাহাড় ও গ্রামে
চাঁদের নরম আলো ছড়িয়ে পড়েছে
চূড়া থেকে দেবতারা নেমে আসে ধীর
কি নামে ডেকেছি তাকে, কি নামে জানি না
ভোরের কোমল ঘুমে ছায়ারা আবছা

নিশি ডাকে, নিশা ডাকে, কোথায় পালাই! 

মৃদু ঝড় উঠেছিল মনে পড়ে, রাতে
কিভাবে থামালে ঝড় স্বপন দেবতা

ডুবে যাই, ভেসে যাই তুরীয় প্রপাতে




Comments

আরও পড়ুন

একটি কবিতা সিরিজ

বেবী সাউ

বীথিকা ধরে হেঁটেছে দীন

জ্যোতির্ময় মুখোপাধ্যায়

সংবেদন চক্রবর্তী

অয়ন হালদার

মোহাম্মদ নাসির

কবিতা