ভবানী বিশ্বাস
















ক্লান্তি নেই

এই যে সারাদিন এত কাজ করি
পুকুর কাটি আবার ভরি
সকাল থেকে সন্ধ্যা অব্দি চলতে থাকে যন্ত্র

ক্লান্তি নেই

মানুষের হৃদয় এমন একটা যন্ত্র
সারাক্ষণ চিৎকার করে
"ভালোবাসায় ডুব দাও"
তবুও তার ক্লান্তি নেই।


আমরা ডুব দিলাম
জলের নিচে আবিষ্কার করলাম পদ্ম গাছ


আজ সেই গাছে ফুল ফুটলো
আমরা গভীর প্রেমে আচ্ছন্ন হলাম
একযুগ পেরিয়ে আজও বলছি আমরা

ক্লান্তি নেই...




পাষাণ

আমার লাইগ্যা ভাইব্ব না
ভাবলে মানুষ মৌন হয়
আমি চাই না তুমি ঋষি হও

তুমি বরং পাখি হইয়ো
উইড়া আইয়ো আমার কাছে
আদর কইরা জল দিমু
হাত দিয়া মুইচ্ছা দিমু সারা গাও।
তুমি থাইক্ক আমার কাছে।
আমার কথা ভাইব্বা কষ্ট পাইও না।
তুমি কষ্ট পাইলে ভাইঙ্গা যায় আমার বুক।
বুক ভাঙ্গলে মানুষ পাষাণ হয়—

Comments

আরও পড়ুন

মনোজ চৌধুরী

নবীন সরকার

শ্রী র জ ত

ঋতুপর্ণা খাটুয়া

শাশ্বত বন্দ্যোপাধ্যায়

মেহবুব গায়েন

অনিন্দ্য সরকার

কবিতা—জয়াশিস ঘোষ